বরগুনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আজ সকাল ১০ টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালিতে সরকারি বেসরকারি সংগঠনের কর্মীরা অংশ নেয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্বা আঃ মোতালেব মৃধা, পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন, সিপিবি উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *