রোববার বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

রোববার বরিশাল বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

ন্যাশনাল ডেস্ক :

এবার খুলনা ও বরিশাল বিভাগের করোনা সম্পর্কিত খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি যুক্ত হবেন আগামীকাল রোববার।
গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে ৫ এপ্রিল ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩টি জেলার করোনা সম্পর্কিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গতকাল পর্যন্ত ৯৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন।
শুক্রবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের পরীক্ষা হয়েছে ১ হাজার ১৮৪টি। এ পর্যন্ত ৭ হাজার ৩৫৯টি পরীক্ষা করেছি।’
পরে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *