বিসিসি’র অভিযানে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড

 

বেলায়েত বাবলু:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বাজারগুলোতে সামাজিত দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে বরিশাল সিটি কর্পোরেশন। রবিবার

দুপুরে নগরীর চকবাজার, চকেরপুল, নাজিরের পুল, কাউনিয়া প্রধান সড়ক ও নতুন বাজার  রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও ব্যাপক জনসমাগম থাকায় কাউনিয়া প্রধান সড়ক এলাকার এক চায়ের দোকানীকে  এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। তিনি জানান অভিযানে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতার উপর বেশী জোর দেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *