ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  পথকলি শিশু শিক্ষার্থীদের ত্রান বিতরণ

 

ঝালকাঠি প্রতিনিধি//আরিফুর রহমান আরিফ: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালন উপলক্ষে ঝালকাঠিতে শিশু ও কিশোর  শিক্ষার্থীদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জাতীয় পুষ্টি পরিষদের সহযোগীতায় ঝালকাঠি জেলা পুষ্টি সমম্বয় কমিটি কর্তৃক বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি ২২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শতাধিক শিক্ষার্থীদেরকে ত্রান সামগ্রী দেয়া হয়। প্রত্যেকতে একটি করে মাক্স এবং চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান তুলে দেন জেলা প্রশাসক মো. জেহর আলী। এসময় ঝালকাঠি সিভিল সার্জন শ্যমল কৃষ্ণ হাওলাদার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ((এনডিসি) আহম্মেদ হাসান, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *