বরিশাল বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন

বরিশাল বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন

স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম : 

বরিশাল জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। সব শেষ গত বৃহস্পতিবার নগরীর বাংলাবাজার এলাকার শনাক্ত হওয়া একজনসহ এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্য ৪৯ জন।

শুক্রবার সুস্থ হয়ে একজন বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

বরিশাল বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ৮১০ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এর মধ্যে মারা গেছে ৬ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন দুই রোগীর দেহে গত ১২ এপ্রিল প্রথমবারের করোনা শনাক্ত হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *