মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জাতীয়

মৃত্যু ও শনাক্তের রেকর্ড আজও ভাঙলো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৬৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬২জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮২২ জনে। ২৪ ঘণ্টায় সারা দেশে সুস্থ্য হয়েছেন ২১৪ জন। যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬১ জনে।

১৩ মে, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৯০০টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বুধবার, ১৩ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩ হাজার ৩১৭ জনে।

গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24