অধ্যাপক আনিসুজ্জামানের মৃ’ত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

অধ্যাপক আনিসুজ্জামানের মৃ’ত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং তার শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *