মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে প্রতিদিন ৩০ স্পটে দেয়া হচ্ছে টিসিবি পণ্য

তানজিম হোসাইন রাকিব:

বরিশালে প্রতিদিন ৩০টি স্পটে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। প্রতিদিনের মতো শনিবারও (১৬ মে) সকাল ১১টার দিকে শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

নগরের ১১টি স্পটে বিক্রি করা হচ্ছে টিসিবির পণ্য। বাকী ১৯টি স্পট বরিশাল জেলার নয় উপজেলায়। প্রতিদিন এ ৩০ স্পটে ২৫ টন চিনি, ৬ টন মশুরের ডাল, ৬০ হাজার লিটার সবায়িন তেল ও ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরমধ্যে জনপ্রতি ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুরের ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল ও ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ন্যায্য মূল্যে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official