বরিশাল শের ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে পুলিশ সদস্যর মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে পুলিশ সদস্যর মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) রাত সোয়া ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত পুলিশ কনেস্টেবলের শ্বাসকষ্ট ও ডায়বেটিক এর সমস্যা ছিলো আগে থেকেই। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখনো করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মৃত ওই পুলিশ সদস্যর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *