সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন।

শনিবার সকালে নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘উনার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন তিনি।

‘অস্ত্রোপচারের পর উনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। এরপর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন’ যোগ করেন তিনি।

দেশবাসীর কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করলে জরুরি-ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।

ব্রেইন স্ট্রোক করায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *