করোনায় মারা গেলেন পপুলার গ্রুপের চেয়ারম্যান

করোনায় মারা গেলেন পপুলার গ্রুপের চেয়ারম্যান

নভেল করোনাভাইরাসে আক্রান্ত পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০) মৃত্যুবরণ করেছেন। গতকাল ১০ জুন, বিকেলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।

তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আগে তাহেরা আক্তারের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর রাজধানীর ধানমণ্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরে হৃদরোগের সমস্যা দেখা দিলে মঙ্গলবার তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানেই তার চিকিৎসা চলাকালীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।

পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ডা. মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী তাহেরা আক্তার পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *