মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

পহেলা জুলাই থেকে খুলছে কুয়াকাটা পর্যটন শিল্প

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসনের সিদ্ধান্তে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আগামী পহেলা জুলাই থেকে সৈকতের বিচ (কুয়াকাটা) ও হোটেল মোটেলসহ সব সেবা উন্মুক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটার হোটলে মোটেলসহ ট্যুরিজমের সব সেবা খোলার অনুমতি দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

এ ব্যাপারে মতিউল ইসলাম চৌধুরী বলেন, সরকারের দেওয়া শেষ প্রজ্ঞাপণে শর্তবলি মেনে আগামী পহেলা জুলাই থেকে কুয়াকাটা হোটেল মোটেলসহ সব ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
এদিকে চলতি মাসের ৫ তারিখ থেকে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ ট্যুরিজম র্বোডের আয়োজন ও হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হোটেল মালিক ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চের ১৭ তারিখ থেকে কুয়াকাটার পর্যটন কেন্দ্রে জনসাধারণের প্রবেশ ও বিচরণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official