মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশালে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৭৮

বরিশাল জেলায় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১৩৭৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থতা লাভ করেননি। এরআগে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। করোনা আক্রান্ত হয়ে নতুন কোনো ব্যক্তির মৃত্যু করেনি। এরআগে জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৬ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা ক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন, মুলাদী, উজিরপুর ও সদর প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও গৌরনদী প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর রুপাতলি এলাকার ৫ জন, শিকদার পাড়া এলাকার ২ জন, আলেকান্দা, কালুশাহ সড়ক, স্ব-রোড, বিএম কলেজ রোড, আমির কুটির, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ২ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্স, ১ জন চিকিৎসক, সদর উপজেলাধীন ২ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official