বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তির ৩০ মিনিটের মাথায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তির ৩০ মিনিটের মাথায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মেজবাহ উদ্দিন পঞ্চাশোর্ধ্ব ওই পুলিশ কর্মকর্তা সোমবার বিকেলে ভর্তির আধা ঘণ্টার মাথায় হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রাণ হারিয়েছেন। তবে বরগুনার আমতলী থানার এই পুলিশ কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না হাসপাতাল কর্তৃপক্ষ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারছে না। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন পুলিশ কর্মকর্তার প্রাণবিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়- পিরোজপুরের বাদুরা এলাকার মো. ফকরুলের ছেলে তিন সন্তানের জনক মেজবাহ উদ্দিনকে সোমবার বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, হাসপাতালে ভর্তির সময় রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তার। ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেজবাহ উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন মুঠোফোনে বলেন, এসআই মেজবাহ উদ্দিন জেলা আর্মড পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে সাম্প্রতি তাকে আমতলী থানায় সংযুক্ত করা হয়েছিল। ২৬ জুন তিনি জ্বরে আক্রান্ত হলে ওই দিনই তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে স্বাস্থ্যের অবনতি হলে তাকে বরিশাল হাসপাতালে ২৮ জুন ভর্তি করা হয়। সোমবার বিকেলে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ৩০ মিনিটের মাথায় মৃত্যু ঘটে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *