বরিশাল জেলায় নতুন আক্রান্ত ১৬, মৃত্যু সর্বমোট ২৪

বরিশাল জেলায় ২৪ ঘন্টায় আরো ১৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট ১৫৩০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে । জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৪ জন।

মঙ্গলবার ৩০ জুন নতুন করে করোনা আক্রান্ত ৪০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন, এ পর্যন্ত করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে ৩৩৬ জন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ২ জন, কাউনিয়া, বটতলা, মেডিকেল কলেজ লেন, বাংলাবাজার, ব্রাউন কম্পাউন্ড প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন স্টাফসহ ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বিষয়টি জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *