মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

সাবেক অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক আর নেই

সাবেক অর্থমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাণিতিক অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুল হক আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। গত শুক্রবার কানাডার টরন্টোতে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে ক্যালিফোর্নিয়া বার্কলে ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ অর্থনীতিবিদ ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন।

১৯৮৮ সালের শেষ দিক থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এদিকে সাবেক অর্থমন্ত্রী ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি বলেন, অত্যন্ত মেধাবী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ড. ওয়াহিদুল হক আমার শিক্ষক ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে উপস্থাপনের জন্য বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে এএমএ মুহিত, আব্দুর রব চৌধুরীসহ কিছু সিএসপি অফিসার একটি খসড়া দলিল (Document) প্রস্তুত করেছিলেন। এ খসড়া দলিল প্রস্তুত করার সময় ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক ড. ওয়াহিদুল হক অংশগ্রহণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24