সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রীর মৃত্যু, বরিশাল কারাগারের জেলার এর শোক

সাংবাদিক আফসার উদ্দিনের স্ত্রীর মৃত্যু, বরিশাল কারাগারের জেলার এর শোক

কেন্দ্রীয় কারাগারে জেলার নুরমোহাম্মদ মৃধার চাচা সাংবাদিক মোঃ আফসার উদ্দিন মৃধা এর স্ত্রী আজ সোমবার রাত ১২ টা ১০ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে মৃত্যু বরণ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আফসার মৃধা বরিশাল জেলার স্বনামধন্য পত্রিকা দৈনিক শাহনামা এর সাথে জড়িত। আফসার উদ্দিন মৃধার স্ত্রীর ৩ জুলাই শুক্রবারে সিজারের মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করলেও বাচ্চাটি শুক্রবারে হাসপাতালেই মারা যায়।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ দেশবাসির কাছে জেলার নুর মোহাম্মদ মৃধা তার চাচীর জন্য দোয়া চেয়ে বিনীত অনুরোধ জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *