মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

বরিশালে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৯৪৮ শিক্ষক-কর্মচারী

করোনায় ক্ষতিগ্রস্ত বরিশালের ৯৪৮ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪২ লাখ ৪০ হাজার টাকার এই অনুদান বিতরণ করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৪২ লাখ ৪০ হাজার টাকার অনুদান দেন। যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়- আজ মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এ অর্থ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (শিক্ষা) মো. নাজমুল হুদা উল্লেখযোগ্য।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24