তেতো নিমের মিষ্টি যত গুণ

তেতো নিমের মিষ্টি যত গুণ

আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেগুলির নিত্য ব্যবহারে নানা ধরনের অসুখ-বিসুখ দূর হয়। এরকমই একটি উপাদান হচ্ছে নিমপাতা। নিম এমন একটি ওষুধি গাছ যে এর প্রায় প্রতিটি অংশই কাজে লাগে। নিমপাতার উপকার প্রচুর ৷ নিয়মিত কয়েকটি করে নিমপাতা খেলে, নানা অসুখ থেকে দূরে থাকা যায়৷ যেমন-

১. শিশুরাই বেশি কৃমির শিকার হয়। কৃমি নির্মূল করতে নিমপাতার জুড়ি নেই। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া নিয়ে দিনে ৩ বার সামান্য গরম পানিসহ শিশুদের খাওয়াতে পারেন।

২. অনেক সময় কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভাবস্থায় এটি খাওয়া ঠিক নয়।

৩. সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৪. নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। নিম গাছের পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

৫. যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভূগছেন তারা কাপের এক চতুর্থাংশ পানির সঙ্গে ৩০ ফোটা নিম পাতার রস মিশিয়ে সকাল-বিকাল খেলে উপকার পাবেন।

৬. পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে। নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত মজবুত হবে। সেই সঙ্গে দাঁতের রোগও কমে যাবে।

৭. নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রন হয় না। জন্ডিস হলে প্রতিদিন সকালে শিশুদের ৫ থেকে ১০ ফোঁটা,বয়স্কদের ১ চামচ নিম পাতার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খালি পেটে খাওয়ালে উপকার পাবেন । সূত্র: নিউজ এইট্টিন

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *