দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

 

ঝালকাঠিতে দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।দুরন্ত ফাউন্ডেশন এর সভাপতি তাসিন মৃধা অনিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম অন্ত, সহ-সভাপতি, শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমেদ সহ মিম আক্তার, আহমেদ রনি, আবিয়ান হাসান, প্রিয়াংকা ঘরামী, আব্দুল আলীম শান্ত, আল নাহিয়ান রাকিব, বিথী শর্মা বনিক, জুনায়েত হোসেন, মেহেদী আকন, সৈয়দা মাহফুজা মিষ্টি, নাজমুল সাকিব নিরব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *