বরিশালে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

বরিশালে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:রাতুল হোসেন রায়হান: বরিশাল জেলায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯০২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৫৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২১৮৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। যাতে করে জেলায় মোট ৫৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৯ আগস্ট ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।

আক্রান্তদের মধ্যে- বানারীপাড়া উপজেলার ৩ জন, গৌরনদী উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, বরিশাল নগরীর সদর রোড এলাকার ৫ জন, বটতলা ও আলেকান্দা প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, ব্রাউন কম্পাউন্ড, কলেজ এভিনিউ ও নবগ্রাম রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, মেডিকেল রোড, সিএন্ডবি রোড, সাগরদী, কাশীপুর, কালুশাহ রোড, কাউনিয়া, রুপাতলি প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, জেলা পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই আক্রান্ত ৩২ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *