মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ( ২৯ আগস্ট) ঢাকা সড়ক জোন,বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।  ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকেট বিক্রিরকারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ম ও শর্তমেনে পরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের আহবান জানান। পাশাপাশি যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন আইন অমান্যকারি যানবাহনের বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24