মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

কলাপাড়ায় শেখ কামাল সেতু এখন পার্কিং মুক্ত, উপজেলাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার// হানিফ হাওলাদার রিয়াজ : 

পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল সেতুর অভিমুখে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে রাখার অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। অবৈধভাবে পার্কিং করে গাড়িওয়ালা দের কাছ থেকে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগিরা সরজমিনে গিয়ে দেখা যায় শেখ কামাল সেতুতে ঢোকার সময় উদ্বোধন এর পর থেকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে গাড়ি পার্কিং চলতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে মাঝেমধ্যেই প্রশাসন নড়েচড়ে বসে প্রতিরোধ করার চেষ্টা করে নামে মাত্র কয়েকদিন চলে তারপর আবার পূর্বের ন্যায় ফিরে যায় চলতে থাকে অবৈধ পার্কিং এর দৌরাত্ব এতে ক্ষতিগ্রস্ত হয় ঘুরতে আসা পর্যটন সহ সাধারণ জনগন। তাই ঘুরতে আসা পর্যটন সহ সাধারণ জনগন এর কথা চিন্তা করে এর স্হায়ী সমাধানে নেমেছেন কলাপড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল সেতুতে ঢোকার অভিমুখে দুই পাশে অবৈধ পার্কিং এর যে স্পষ্টগুলো ছিল সেই যায়গায় দুই পাশে ৪টি সাইনবোর্ড দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তাই সরজমিনে অনেকের সাথে কথা বলে জানা যায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে আশা বাদী হয়েছেন। তারা আশা করছেন এই মহৎ উদ্যোগের কারণে দীর্ঘদিনের অবৈধ পার্কিং এর ঝামেলা থেকে মুক্তি পাবে পর্যটন সহ সাধারণ জনগন। এ বিষয়ে পর্যটন ও সাধারণ জনগন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক কে ধন্যবাদ জানিয়েছেন। তবে স্থায়ীভাবে সমাধান চাচ্ছে ভুক্তভোগী জনগণই। এই বিষয় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন বহুবার আমরা মৌখিকভাবে ঘোষণা দিয়ে চেষ্টা করেছি অবৈধ পার্কিং বন্ধ করার কিন্তু তা স্হায়ী হয়নি। তাই এবারে নির্দেশিকা সাইনবোর্ড দিয়ে অবৈধ পার্কিং বন্ধ করেছি। এরপরেও যদি এর কোন পরিবর্তন না হয় তাহলে যারা অবৈধ পার্কিং করে তাদের নাম লিষ্ট করে আইনানুগ ব্যবস্থা নিব।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official