মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ইন্তেকাল

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সহকর্মীরা আহজারি করতে থাকেন। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official