মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি সিলেট

সিলেটে ধর্ষণের ঘটনায় যেই জড়িত থাকুক, তাকে ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নিজের দলের লোকদের অপকর্মের শাস্তি দিতে এতটুকু পিছ পা হয় না। সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

সেতুমন্ত্রী বলেন, উপনির্বাচনে মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো। সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সাথে। নিজের দলের কর্মীদের অপকর্মেরও ছাড় দেয় না সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24