বরিশালে উদীচীর মানববন্ধন

বরিশালে উদীচীর মানববন্ধন

নোয়াখালী, সিলেট, সাভার সহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরন। বক্তব্য রাখেন সনাক বিরশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শ্রী জীবন কৃষ্ণ দে, গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুভঙ্কর চক্রবতী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভকপতি কাজী এনায়েত হোসেন শিবলু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সিচব ড. মনিষা চক্রবতী প্রমুখ।

এর আগে উদীচী জেলা সংসদের শিল্পিদের পরিবেশনায় প্রতিবাদি গন সংগীত পরিবেশন করা হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *