বরিশাল বিভাগের জেলা ও খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা ও সনদ প্রদান

বরিশাল বিভাগের জেলা ও খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা ও সনদ প্রদান

রবিবার বেলা ১১টায় নগরীর বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্কের সাউথ গেটবলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা।অনুষ্ঠানে বরিশাল বিভাগে উৎপাদন খাতে বরিশাল নগরীর অলিম্পিক সিমেন্ট লিমিটেড, বরগুনার মেসার্স উজ্জল কেমিক্যাল ওয়ার্কস ও ঝালকাঠীর সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, ব্যবসায়ী পর্যায়ে বরিশাল নগরীর নিউ পার্ক বাংলা, বরগুনার মেসার্স রাব্বানী স্টোর ওপটুয়াখালীর মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং সেবা খাতে ঝালকাঠীর সারেং ফার্নিচার, বরিশাল নগরীর হক মিষ্টান্ন ভান্ডার,পিরোজপুরের মেসার্স তৌফিক ব্রাদার্স ডকইয়ার্ড এবংপটুয়াখালীর মল্লিকা রেস্তোরাঁ কর্তৃপক্ষের হাতে সম্মাননা ওসেরা ভ্যাটদাতার সনদ তুলে দেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম এবং বরিশাল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *