মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন বরিশাল র‌্যাবের পরিচালক আতিকা ইসলাম

পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম। এলিট ফোর্সের এই কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

আজ রোববার (২৭ ডিসেম্বর) উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা বাকিরা হচ্ছেন- খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বনিক, পুলিশ সদর দপ্তরের এসএম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া। সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্মকর্তা বেগম আতিকা ইসলামের পদোন্নতির খবরে বরিশালে সহকর্মীদের মাঝে উল্লাসের কথা শোনা গেছে। এই নারী কর্মকর্তা বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে সন্ত্রাস-জঙ্গি ও মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড রোধে ইতিবাচক ভুমিকা রেখে বেশ প্রশংসিত হয়েছেন। তার পদোন্নতির এই সু-সংবাদে সহকর্মী র‌্যাব সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।’

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official