নিজস্ব প্রতিনিধি // রাজিবপুরে গৃহহীন দুই পরিবার জামাল এবং আমেলা খাতুন পেতে যাচ্ছে সরকরারী ঘর। চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ সুরুত জামাল(৪২) ও তার স্ত্রী মোছাঃ সুকিতন (৪০) তিন সন্তান নিয়ে তাদের পরিবার। সুরুত জামান পেশায় একজন দিনমজুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করছেন । কিন্তু সুরুত জামাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহার থেকে বঞ্চিত। সুরুত জামাল এর স্ত্রী সুকিতন বলেন আমরা দিনমজুর কামলা না দিলে পেটে একমুঠো ভাত রোজগার হয় না। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার একটি ঘর আমাদের দিলে আমরা খুবই উপকৃত হব। আরেক পরিবারের মোছাঃ আমেলা খাতুন (৬৯) স্বামী মৃত এবা ভানু বিধবা তার নিজেই ঠিক মতো চলতে পারে না।আবার সে এতিম নাতি নাতনিদের নিয়ে সামান্য কুড়ো ঘরে বসাবস করছে। আমেলা খাতুন জানান আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছুই চাই না শুধু আমার জন্য একটি ঘর উপহার দিলে আমি খুবই উপকৃত হব। গৃহহীন এই দুই পরিবার ঘর পাচ্ছে না কেন, এ বিষয়ে চর রাজিবপুর উপজেলার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন (হিরোর) কাছে জানতে চাইলে তিনি বলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুই ভাবে দেওয়া হচ্ছে এক যাদের জমি ও ঘর দুটোই নেই তাদেরকে গুচ্ছ গ্রাম করে দেওয়া হচ্ছে। আর যাদের জমি আছে কিন্তু ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন এই দুই পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হবে। চেয়ারম্যান এর আশ্বাসে দুই পরিবারের মুখে ফিরে এসেছে হাসি।
রাজিবপুরে চেয়ারম্যান এর আশ্বাসে গৃহহীন দুই পরিবারের মাঝে ফিরে এসেছে হাসি মুখ

Leave a Reply