দেশজুড়ে একযোগে প্রচার হবে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে সারাদেশে নির্দিষ্ট সময়ে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে।

শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শনিবার (৬ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু যে সময়টিতে ভাষণ দিয়েছেন ঠিক সে সময়ে সারাদেশে সকল মাধ্যমে ভাষণটি প্রচার করা হবে, ৩টা ১৮ বা ২০ মিনিটে। আমরা কাছাকাছি সময়ে থাকার চেষ্টা করব।’

তিনি বলেন, বিটিভিসহ সব টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণটি একযোগে প্রচার হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভাষণটি প্রচার হলেও তখন শুধু ভাষণই প্রচার করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ে সচিব মো. বদরুল আরেফিন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সে সময়ের ভাষণের কাছাকাছি সময়ে প্রচারের চেষ্টা করব। বাংলাদেশে তখন আর কোনো অনুষ্ঠান হবে না। সে সময়ে শুধু ভাষণটি প্রচার হবে। ৫০ বছর আগে যে সময়ে বক্তব্যটি প্রচার হয়েছিল সে সময়েই আমার প্রচার করব বলে সব মহল থেকে সুপারিশ হয়েছে। যে ভাষণটি সরকারিভাবে পিআইডির কাছে আছে, সেটি বিটিভি থেকে সব মাধ্যমে সম্প্রচার হবে। আমরা ৫০ বছর আগের সেই মাহেন্দ্রক্ষণের কাছাকাছি থাকার চেষ্টা করছি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *