মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

পায়রা সেতুর টোল নির্ধারণ

নির্ধারিত হয়েছে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা (লেবুখালী) সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য টোল।

গত ১৮ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ী, পায়রা সেতুতে ট্রেইলার ৯৪০ টাকা, হেভি ট্রাক ৭৫০ টাকা, মিডিয়াম ট্রাক ৩৭৫ টাকা, বড় বাস ৩৪০ টাকা, মিনি ট্রাক ২৮০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ২২৫ টাকা, মিনিবাস-কোস্টার ১৯০ টাকা।

মাইক্রোবাস ১৫০ টাকা, ফোর হুইলচালিত যানবাহন ১৫০ টাকা, সেডান কার ৯৫ টাকা, ৩-৪ চাকার মোটরাইজড যান ৪০ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ি ১০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে পায়রা সেতুর কাজ শেষ পর্যায়ে। সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। চার লেনবিশিষ্ট সেতুটি এক হাজার ৪৭০ মিটার (৪৮২০ ফুট) দৈর্ঘ্যের।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official