মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন

বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব ব্যাপী শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।

তারই ধারাবাহিকতায় বরিশালে আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন অলিগলি এবং গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের শুভ সূচনা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

দিনভর চলবে বরিশাল নগরীতে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম। আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এ কাজের শুভ সুচনা করা হয়।

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করনীয় বিভিন্ন বিষয় নিয়ে লিফলেট বিতরণ করেন।

এ কাজে সহযোগিতা করেন জেলা প্রশাসন বরিশাল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official