মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরন’র ৭ম মৃত্যুবাষির্কী আজ

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সচেতন বলেখ্যাত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, আধুনিক বরিশাল নগরী গড়ার একমাত্র রূপকার, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরনের ৭ম মৃত্যু বার্ষিকী আজ।

 

 

২০১৪ সালের ৯ এপ্রিল সকালে মাত্র ৫৮ বছর বয়সে টানা ৩২ বছরের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি (হিরণ) পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর পরে দলমত নির্বিশেষে লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে পরপারে চলে যান তিনি। ৯ই এপ্রিল ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন জনপ্রিয় জনপ্রতিনিধি শওকত হোসেন হিরন।

 

 

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, মহানগর ছাত্রলীগের উদ্যোগে জোহরবাদ সাবেক মেয়র হিরনের কবর জিয়ারত, পুর্স্পাঘ্য অপর্ণ ও আসর বাদ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

 

উল্লেখ্য ২০১৪ সালের ২২ মার্চ রাত ৯টায় শওকত হোসেন হিরণ বরিশাল ক্লাব মিলনায়তনের মেঝেতে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারান। তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ২৪ মার্চ সিঙ্গাপুরের গে¬নগলস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৪ এপ্রিল তাকে ঢাকায় ফিরিয়ে এনে আবারও এ্যাপোলো হাসপাতালে রাখা হয়।

 

 

সেখানে ৯ এপ্রিল সকাল ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিসির দ্বিতীয় নির্বাচনে শওকত হোসেন হিরণ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে তিনি সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official