ঝালকাঠিতে দুই হাজার আইভি স্যালাইন দিলেন আমির হোসেন আমু

ঝালকাঠিতে দুই হাজার আইভি স্যালাইন দিলেন আমির হোসেন আমু

আরিফুর রহমান আরিফ ।। 

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ঝালকাঠিতে বেড়েছে ডায়রিয়ায় প্রকোপ।ঝালকাঠি ও নলছিটিতে প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। রোগীরা ঠাঁই নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেসহ আশপাশের বরান্দায়।সরকারি ভাবে মজুদ স্যালাইন ও শেষের পথে। এসময় মানবিক কাজে ঝালকাঠি ও নলছিটি বাসীর জন্য ২০০০ আইভি স্যালাইন দিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

এসময় এমপি বলেন, ডায়রিয়ার পরিস্থিতি স্যালাইন সংকটের কথা শুনে আমি ঝালকাঠি সদর হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০০০ আইভি স্যালাইন সরবরাহ করেছি। যাতে পর্যাপ্ত স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা হয় সেজন্য স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। আশা করি দ্রুত তম সময়ের মধ্যে সংকট মোকাবেলা করা হবে ।

এইদিকে এমপি স্যালাইন দেওয়ায় প্রশাংসা করে সর্বস্তরের জনগণ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *