রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

ঝালকাঠির রাজাপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতম রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে -আজ বুধবার (৫ মে) দুপুর আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পিতম রায় নিহত হয়েছেন।

নিহতের ভাই বিশ্বজিৎ জানায়- নিহত পিতম রায় আমার অবিবাহিত ছোট ভাই। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা সদরের গুরুপদো রায় আমাদের বাবা। নিহত পিতম রায় বরিশালে টিউশনি করাতেন৷ মা বাবা নেই। পিতম আজকের খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। হঠাৎ ফোনে মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে দ্রুত ছুটে আসছি।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) অনিমেষ মন্ডল ও ডিউটি অফিসার মোঃ নুরুজ্জামান সন্ধ্যায় জানান, মামলা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং ট্রলি চালক পলাতক রয়েছে। মরদেহ রিপোর্ট লেখা পর্যন্ত থানা রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *