মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা বরিশাল

শেবাচিমে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৬

শেবাচিমে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৬
বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ
শেবাচিমে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৬
বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪৭ জন রোগী। অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলর পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৫২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।

এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অপরজনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৭ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৩২ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৬০ ভাগ।

এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ৯.৫৮ ভাগ, বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ, বুধবার ৮.৩৩ ভাগ, মঙ্গলবার ১০.৫৬ ভাগ, সোমবার ১৩.৫১ ভাগ এবং রবিবার ২৭.৯০ ভাগ করোনা শনাক্ত হয়।

গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official