আমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার আমতলীতে গলায় ফাঁস দিয়ে খোকন শিকদার (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ  ময়না তদন্তের  জন্য বরগুনা  হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের  রায়বালা গ্রামের শিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। নিহত খোকন শিকদার  রায়বালা গ্রামের  নসু শিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে  খোকন শিকদারকে  বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা।  এসময়  স্থানীয়রা  থানা পুলিশে খবর দিলে  থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।

আমতলী থানার  অফিসার  ইনচার্জ  (ওসি) একেএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *