বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবে: এরশাদ

আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি জানিয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন। দেশের সবখানেই এখন অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।

আজ সকালে রাজধানীর বারিধারায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ, সারাবিশ্ব এখন ওই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষও পরিবর্তন চায়।

এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *