ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের হেফাজত থেকে ৩২৭১ পিস ইয়াবা, ৩৯ কেজি ৪০ গ্রাম গাঁজা, ১৯৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৬ বোতল ফেনসিডিল ও ১৬টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ এপ্রিল ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *