মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে এক কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

এক কেজি গাঁজাসহ ইয়াছিন হাওলাদার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকের নেতৃত্বে উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াছিন কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official