মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

বাবুর্চিদের টয়লেটে সাবান না থাকায় বিলাসবহুল রিসোর্টকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরি, বাবুর্চিদের টয়লেটে সাবান না থাকাসহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জের বিলাসবহুল ঢালিস আম্বার নিবাস রিসোর্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ জুন) দুপুরে সিরাজদিখান উপজেলার বাহেরকুচি এলাকার এ রিসোর্টটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের মুন্সিগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক আসিফ আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবুর্চিদের টয়লেটে সাবান না থাকায় বিলাসবহুল রিসোর্টকে জরিমানা

তিনি জানান, ঢালিস আম্বার নিবাস রিসোর্টে মনিটরিংকালে দেখা যায় রেস্টুরেন্টে খাবার তৈরিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করা হচ্ছে, জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে মেশানো হচ্ছে, উৎপাদিত কেক পাউরুটির মোড়কে কোনো উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না, লেবেলবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্য উপকরণ রান্নায় ব্যবহার করতে দেখা যায়, রান্না ঘরে সকল ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা হচ্ছে, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে, পুরনো দিনের রান্না করা খাবার পরবর্তীতে পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে। রান্নাঘরে কোনো পেস্ট কন্ট্রোল মেকানিজম নেই। তেলাপোকা, মাছি ও অন্যান্য পোকামাকড় রান্নাঘরে বিচরণ করতে দেখা যায়।

বাবুর্চিদের টয়লেটে সাবান না থাকায় বিলাসবহুল রিসোর্টকে জরিমানা

তিনি আরো জানান, এছাড়া কর্মচারী ও বাবুর্চিদের ব্যবহৃত টয়লেটগুলোতে কোনো টিস্যু ও হাত ধোয়ার সাবান পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি সেবার কোনো মূল্য তালিকা প্রদর্শন করছে না। তাদের নিকট রিসোর্ট পরিচালনা ও রেস্টুরেন্ট পরিচালনার সংশ্লিষ্ট লাইসেন্সসমূহ দেখতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো লাইসেন্সও দেখাতে পারেনি। এসব অভিযোগে রিসোর্টটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. শাহ আলম অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official