মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরগুনায় স্থগিত দুইটি ইউপিতে ভোটগ্রহণ চলছে

বরগুনায় স্থগিত হওয়া দুই ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।

এর আগে গত ১৫ জুন বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচন ও তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন। বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৫ জুন এই ইউপিতে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

অপরদিকে পঞ্চম ধাপ তালতলী সোনাকাটা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের ১৫ তারিখ। তবে নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় উভয় ইউপির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর গত সোমবার (২০ জুন) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২৯ জুন স্থগিত হওয়া এই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিব তানভীর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সোনাকাটা ইউনিয়নে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই কমিশন এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। পরে কমিশনের পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। এ ইউনিয়নের ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে তালতলীর সোনাকাটা ইউনিয়নে মোট ৯ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী ভোটার রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official