মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে গাছসহ গাঁজাচাষি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ বড়াকোঠা গ্রাম থেকে তিনটি গাঁজা গাছসহ রেজাউল করিম (৪০) নামে এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যরা। গ্রেপ্তার রেজাউল ওই এলাকার মৃত আবুল কাসেম ফকিরের ছেলে।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে বরিশাল রূপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাড়ির আঙিনার ভিটা জমিতে গাঁজা চাষের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়াকোঠা ইউপির দক্ষিণ বড়াকোঠা গ্রামের রেজাউল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৮ এর সদস্যরা।

বিকেল সোয়া ৫টার দিকে রেজাউল করিমকে গ্রেপ্তার ও বাড়ি সংলগ্ন ভিটা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- বরিশাল র‌্যাব-৮ সিপিএসসির ডিএডি জি.এম আনসার আলী বাদী হয়ে গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।’

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official