মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় নগরীর হরিনটানা থানাধীন হোগলাডাংগা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু রূপসা উপজেলার আলিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাজু কৈয়াবাজার থেকে খুলনার দিকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় আঘাত করে সড়কে পড়ে মাথায় আঘাত তিনি।

এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহত রাজুর মাথায় কোনো হেলমেট ছিল না। হেলমেট না থাকায় গুরুতর আঘাতে তিনি মারা যান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *