রাজধানীতে গাড়িচাপায় যুবক নিহত

রাজধানীতে গাড়িচাপায় যুবক নিহত

রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে পান্থকুঞ্জ পার্কের কোনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে এসে পান্থকুঞ্জ পার্কের কোনায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানতে পারি, নিহত যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ওই গাড়িতেই পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *