মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬, মামলা ২৫

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬, মামলা ২৫

অনলাইন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন থানা এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, সাত কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রোববার (১৭ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (১৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *