মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

স্বেচ্ছাসেবী শান্তর পাশে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি ইমরান নাজির শান্ত সন্ত্রাসী কর্তৃক হামলার স্বীকার এই খবর পত্রিকাতে প্রকাশিত হয়।

প্রকাশিত খবর দেখে আজ ১৯ শে জুলাই সকাল ১১ টায় বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আহত শান্তকে দেখতে।

এ সময়ে তার সাথে আরও উপস্হিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদ করিম, সিফাত,তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্য বৃন্দ।
শান্তর শারারীক অবস্হার সর্বশেষ পরিস্হিতির খোজঁ খবর নেয়া হয়।সর্বমোট তার শরীরে ১২টি সেলাই দেয়া হয়েছে।

এ সময়ে শান্ত বলেন, ১৮ ই জুলাই সোমবার সন্ধ্যার দিকে ফুটবল খেলার মধ্যে ছোট একটা বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় এরপর সবকিছু স্বাভাবিক হয়, কিন্তু জসিম ক্ষিপ্ততা ভূলে না গিয়ে আমাকে হঠাৎই খেলার শেষ মূহুর্তে এসে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করতে থাকলে পাশে থাকা লোকজন এসে আমাকে নিরাপদ দূরত্বে নিয়ে আসে।

উল্লেখ্য কচুয়া নিবাসী আবদুল হকের ছেলে জসিম নামের এক বখাটে ছেলে নৃশংস এই কান্ড ঘটিয়েছে।
ঘটনার সত্যতা জানতে উজিরপুর মডেল থানায় যোগাযোগ করলে পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মোহাম্মদ মমিনউদ্দিন রিয়াদ বলেন,অভিযোগ এর সত্যতা পাওয়া গেছে ইতিমধ্যে আমরা আসামীকে গ্রেফতার করেছি।

বরিশালের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে এমন ঘটনার আসামীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official