গলাচিপায় চাকুরীর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২ যুবক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় চাকুরীরর প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ২ যুবক কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার গোলখালী ইউনিয়নের সুহুরী গ্রামে। পুলিশ এলাকাবসীর সহায়তায় ধর্ষক ২যুবকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার গজালিয়া ইউনিয়নের আ.রহমানের ১৫ বছরের মেয়েকে পাশের ইউনিয়নের পূর্ব পরিচিতি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের রিয়াজ হাওলাদার(৩০) ও রাব্বি গাজী(২৭)চাকুরী দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায়।

ঢাকায় গিয়ে ওই কিশোরী চাকুরী করতে অস্বিকৃতি জানালে আবার পটুয়াখালীর লঞ্চ যোগে বুধবার ভোর রাতে পটুয়াখালী পৌছায়। পটুয়াখালী থেকে রিয়াজ তার স্ত্রী পরিচয় দিয়ে গোলাখালী ইউনিয়নের চর সুহুরী ইব্রাহিম দফাদারের বাড়িতে নিয়ে গিয়ে রিয়াজ ও রাব্বি পালাক্রমে ধর্ষণ করে।

ওই কিশোরী ইব্রাহিম দফাদারের পাশের বাড়ি নিমাই দাসের বাড়ি লোকজনকে জানালে এলাকাবাসী ওই দুই যুবকে আটক করে পুলিশকে খবর দেয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শওকত আনোয়ার জানায়, ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা আ.রহমান বাদী হয়ে ২যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *