মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

মনপুরায় গাঁজাসহ একজন আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জনকে আটক করে। ওই সময় আটককৃতদের কাছ থেকে নিষিদ্ধ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকাল ৭ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকা
থেকে ওই গাঁজা সেবনকারীকে আটক করে পুলিশ। পরে আটককৃত গাঁজা সেবনকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃত গাঁজা সেবনকারী হলেন, মোঃ খলিল হাওলাদার। তার বাড়ি ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহাবাদ গ্রামের ৬ নং ওয়ার্ডে। তিনি পেশায় একজন জেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে এস আই শ্রীকান্ত বিশ্বাস এর নের্তৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল অভিযান চালায়। এই সময় পুলিশ ৫ গ্রাম গাঁজাসহ মোঃ খলিল হাওলাদার (২২) নামের এক যুবককে আটক করে। পরে আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, ৫ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official