কলাপাড়ায় বাস চাপায় হেলপার নিহত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাসষ্টান্ডে ২৩ জুলাই শনিবার সকাল ৮ টার দিকে বাসের হেলপার শহিদুল ইসলাম রানা (৩০) নিহত হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে মোল্লা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৯৩৯৯) কলাপাড়া বাসষ্টান্ডে যাত্রী উঠিয়ে বেপরোয়াভাবে ইউটার্ণ করায় বাসের হেলপারের পা ফসকে পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো,আসাদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্ততি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *